অনলাইন আবেদন

ভর্তি বিজ্ঞপ্তি

কার্যক্রম পরিচিতি, ভর্তি-নিবন্ধন-অর্থ পরিশোধ সংক্রান্ত নিয়ম এবং অপরিহার্য চর্চার বিষয় মনোযোগ দিয়ে পড়ুন। আবেদনপত্রের লিংক পাতার নিচে দেওয়া আছে।

কার্যক্রম পরিচিতি

  • অগ্রসর শিক্ষার্থীদের জন্য ৬ মাস মেয়াদি অনলাইনভিত্তিক রবীন্দ্রসঙ্গীত-শিক্ষণ কার্যক্রম
  • ক্লাস প্রতি রবিবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৬:৩০ থেকে সন্ধা ৭:১৫
  • ভর্তি হওয়ার প্রাথমিক যোগ্যতা: সুগায়ক এবং পোশাক-আশাক ও আচার-আচরণে বাঙালির স্বাভাবিক শালীনতাসম্পন্ন মানুষ
  • আবেদনকারীকে ন্যূনতম ২টি করে স্বকীয় বৈশিষ্ট্যের গান, রাগাশ্রয়ী, লোকসুর ও নাটকের গান/ গীতিনাট্য/ নৃত্যনাট্যসহ ২৫টি রবীন্দ্রসঙ্গীতের তালিকা দিতে হবে
  • বছরে উপস্থিতির হার ৫০% হলে আবর্তন সম্পূর্ণ করার স্বীকৃতিপত্র দেওয়া হয়
  • নির্বাচিত হলে অনলাইনে ৳ ৫,০৫০ (পাঁচ হাজার পঞ্চাশ টাকা) এককালীন পরিশোধ করতে হবে 

সাধারণ বিধি

  • আবেদনের ন্যূনতম বয়স ১৮ বছর (৩০ জুন ২০২৬ তারিখের মধ্যে), কোনো ঊর্ধ্বসীমা নেই
  • পোশাকের রং নির্বাচন ও ছাঁটে বাঙালি রুচি ও সাদামাঠা ভাবের প্রতিফলন থাকা বাঞ্ছনীয়
  • মেয়েদের নির্ধারিত পোশাক সুতির শাড়ি ও হাতাওয়ালা ব্লাউস; ছেলেদের পোশাক পাঞ্জাবি ও প্যান্ট বা পায়জামা
  • শার্টটিশার্ট/ ফতুয়া/ খাটো প্যান্ট পরে ক্লাসে যুক্ত হওয়া কাম্য নয়
  • সূচি অনুযায়ী ক্লাস শুরুর ১০ মিনিটের মধ্যে শিক্ষার্থী ক্লাসে যুক্ত হওয়ার সুযোগ পাবে
  • ক্লাসে যুক্ত থাকার সময় ভিডিও অন্‌ রাখতে হবে
  • প্রতি পিরিয়ডে ক্লাসে প্রবেশের পর ১ বার এবং শেষে ১ বার, মোট ২ বার নির্ধারিত প্রক্রিয়ায় উপস্থিতি অন্তর্ভুক্ত করতে হবে
  • জাতীয় ছুটির দিনে সঙ্গীতবিদ্যায়তনের ক্লাস ও কার্যালয় বন্ধ থাকে
ছায়ানট Logo 2026 © স্বত্ব সংরক্ষিত: ছায়ানট, বাংলাদেশ । সার্বিক তত্ত্বাবধান পাওয়ার জিপি বিডি লিমিটেড